বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাটের পাঁচবিবিতে বেড়াখাই  এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহমান উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ছিলেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সন্ধ্যায় বেড়াখাই এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল আব্দুর রহমানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728