এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন  পিকআপ ভ্যানের ধাক্কায় সুজন শেখ (২২) নামে বাগেরহাটের ফকিরহাটে। শনিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মাইক্রোস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন শেখ ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া গ্রামের বারিক শেখের ছেলে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, সকালে গোপালগঞ্জ থেকে খুলনাগামী একটি পিকআপ-ভ্যান মহাসড়কের ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930