এক মোটর সা্ইকেল আরোহী নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট এলাকায় মঙ্গলবার বেলা ২টার দিকে ট্রাক চাপায় রিমন (২৬) নামে ।তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেইট এলাকার মোহাম্মদ হারুণের পুত্র।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ভাটিয়ারী থেকে মোটর সাইকেল চালিয়ে রিমন চট্টগ্রাম শহরে আসার সময় কর্ণেলহাট এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুর্ঘটনায় কবলিত হয়ে ‍গুরুত্বর আহত হন রিমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, বেলা আড়া্টইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রিমনকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত রিমনের বাড়ি সীতাকুণ্ডে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930