ভারতের দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনামে থাকাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। দশেরা উপলক্ষে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই মোদির কুশপুতুল পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনিল মিনা নামে এক শিক্ষার্থী ইন্টারনেটে সেই ঘটনার ভিডিও আপলোড করে এই অভিযোগ তুলেছেন। তার দাবি, মোদিকে রাবণের সঙ্গে তুলনা করে তার কুশপুতুলে আগুন ধরিয়ে দেয় একদল শিক্ষার্থী। সঙ্গে পোড়ানো হয় অমিত শাহ, বাবা রামদেব, প্রবীণ তোগাড়িয়ার কুশপুতুলও।

ইন্টারনেটে ওই ভিডিওটি ক্রমশ ভাইরাল হয়ে উঠছে। ভিডিওটিতে কয়েকজন এনএসইউআই সদস্যকে বলতে শোনা গেছে, ‘মোদির মাথাটা পুড়িয়ে শুরু করা হোক।’ কেউ আবার বলছেন, ‘প্রথমে চেলাদের পোড়ানো হোক।’

ভিডিওটি ঘিরে জেএনইউ-র বিরুদ্ধে ফের দেশদ্রোহিতার অভিযোগ উঠতে শুরু করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফজল গুরু ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী মকবুল ভাটের ফাঁসির সাজার বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে সরকারের বিরাগভাজন হন জেএনইউ-র কয়েকজন শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031