ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে তিন ব্যক্তি করোনা আক্রান্তের খবর প্রকাশিত হওয়ার পরপর ঢাকা সফর বাতিল করেছেন । আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। খবরে বলা হয়, রোববার বাংলাদেশে করোনা ভাইরাসে তিনজন আক্রান্তের কথা জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এদের মধ্যে দুইজন সমপ্রতি ইতালি সফর করে এসেছেন। ভাইরাসটি মোকাবিলায় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ সরকার। মুজিববর্ষ উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান কামাল আবদুল চৌধুরী গণমাধ্যমকে একথা জানান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031