ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধু নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে । বর্ণাঢ্য সমারোহে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরেই সোমবার আমেদাবাদের মোতেরায় আত্মপ্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ভারতীয় ক্রিকেটের সমৃদ্ধি তারিয়ে তারিয়ে উপভোগ করেছে বিশ্ববাসী। কিন্তু প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক স্থাপনে বাধা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন পাক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

কিছুদিন আগে দুবাইয়ে একটি ক্রিকেটীয় ইভেন্টে গিয়ে আহ্বান জানিয়েছিলেন, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ চালুর ব্যাপারে। পাশে পেয়েছিলেন যুবরাজ সিংকেও। এবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শুরুর বিষয়ে তাঁর আত্মোপলব্ধির কথা জানালেন এই তারকা পাক অলরাউন্ডার। আফ্রিদির কথায়, ‘ভারতের প্রধানমন্ত্রী নেতিবাচক চিন্তাধারায় বিশ্বাসী। মোদীর ভারতীয় জনতা পার্টি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়া সম্ভব নয়।’

পাকিস্তান ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি সম্প্রতি বলেছেন, ‘মোদী যতদিন মসনদে রয়েছেন, আমার মনে হয় না আমরা কোনও ইতিবাচক সাড়া পাব। আমরা মোদীর চিন্তাধারা সম্পর্কে ওয়াকিবহাল। উনার চিন্তাভাবনা সবসময় নেতিবাচক দিকেই অগ্রসর হয়।’

আফ্রিদি আরও বলেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে একটি মানুষের জন্যই।’

২০০৯ টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়কের কথায়, ‘সীমান্তের দু’দিকের মানুষই একে অপরের দেশে বেড়াতে যেতে চায়। কিন্তু আই জানি না মোদী ঠিক কী চান বা তাঁর চিন্তাভাবনায় কী রয়েছে।’

উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকার দরুন ২০০৬ পর পাকিস্তানের মাটিতে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০১২-১৩ পাকিস্তান যদিও ভারতের মাটিতে ২টি টি-২০ ও ৩টি ওয়ান-ডে ম্যাচ খেলতে পা রেখেছিল এদেশে। এরপর আইসিসি টুর্নামেন্ট ছাড়া আর মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031