কলকাতা থেকে ঢাকা হয়ে গুয়াহাটি পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য ক্রুজ চালানো হবে। এছাড়া ভারতের চেন্নাই থেকে বাংলাদেশের কক্সবাজার পর্যন্তও ক্রুজ চলবে। আগামী মার্চের শেষ সপ্তাহ থেকেই গঙ্গা, পদ্মা ও ব্রহ্মপুত্র দিয়ে কলকাতা থেকে ঢাকা হয়ে গুয়াহাটি-জোরহাট পর্যন্ত ১৫৩৯ কিলোমিটার নদীপথে ক্রুজের যাত্রা শুরু করা নিয়ে আশাবাদী বাংলাদেশ ও ভারতের নৌ মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা। একই সঙ্গে এই নদী ও সমুদ্রপথে পণ্য চলাচলের ব্যাপারেও দুই দেশ একমত হয়েছে। বৃহষ্পতিবার নয়াদিল্লিতে দুই দেশের নৌ সচিবদের বৈঠকে এ ব্যাপারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, নদী ও সমুদ্র পথে পর্যটকদের নিয়ে যাওয়ার যে পরিকল্পনা হয়েছে, তা চূড়ান্ত করা হবে বেসরকারি ক্রুজ পরিচালকদের সঙ্গে কথা বলার পর। বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’এর (পিআই ডবলিউটিটি) দুদিনের বৈঠকে বেশকটি চুক্তি হয়েছে। একটি চুক্তি হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য পরিবহনের সুবিধা দেওয়া সংক্রান্ত।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930