একটি যাত্রীবাহী বাস উল্টে অর্ধশত যাত্রী আহত হয়েছে মিরসরাইয়ে । সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খইয়াছরা ইউনিয়নের মীর্জাপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বসুরহাট এক্সপ্রেসের বেপরোয়ার গতির একটি বাস উল্টে মহাসড়কের পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। এছাড়াও মহাসড়কের বাদামতলী এলাকায় ইটের পিকআপ উল্টে চালক ও সহকারী (হেলপার) আহত হয়।

দুর্ঘটনায় বাসের আহত যাত্রীরা হলো, খালেদা আক্তার (৪২), খাদিজা আক্তারের ছেলে মোজাম্মেল হোসেন মাহী (১২), রাজিব (১৮), ফারুক (৩০), আল ফাহিম (৪), আল নাহিন (১০), ময়মুনা (৩৫), ফিরোজ আলম (৬৫), সোহেল (২৪), আব্দুল মোতালেব (৩৫), হাজী ওহীদুল্লা (৬৫), আমেনা আফরোজা বেগম (৫০), আজিজুর হক (৪৫), রফিকুল ইসলাম (২৬), খাদিজা আক্তার (৬০) আহতদের উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘনায় পিকআপে থাকা মোহাম্মদ জুয়েল (৩৫), মোহাম্মদ মনসুর (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বসুরহাট এক্সপ্রেসটি বেপরোয়াগতির ছিলো। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। একই সময়ে মহাসড়কের বাদামতলী এলাকায় একটি ইট বোঝাই পিকআপ উল্টে ২ জন আহত হয়েছে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031