একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে । মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর আসাদ এভিনিউতে এই ঘটনা ঘটে।

প্রজাপতি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারানোর পরপরই এর চালক পালিয়ে যান। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসাদগেট থেকে দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায়। এসময় বাসে বেশ কিছু যাত্রী ছিল। তবে কেউ আহত হননি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মীর ঘটনার বর্ণনা দিয়ে  বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের চালককে পাইনি। বাসটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কেউ হতাহত হয়নি।‘

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। চালক মাদকাসক্ত ছিল কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728