সময় যতোই গড়াচ্ছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ক্রমেই বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। লকডাউন বিধি অমান্য করে মহাসড়কে চলছে দূরপাল্লার বাসও। সকাল থেকেই প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে কর্মস্থলে ফিরছে মানুষ। তবে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

তবে মহাসড়কে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বাসটার্মিনাল গুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে।
সড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যাত্রীদের জটলা দেখা গেছে। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। সেই আগের মতোই গাদাগাদি করে কর্মস্থলে ফিরছে লোকজন।

গাজীপুর পরিবহনের বাসচালক মাহিম বলেন, ‘সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছি। সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ রাখা হলেও পয়সার জন্যই বাস চালাতে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বাধার সম্মুখীন হইনি।

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাস আসলেও তাদের ছেড়ে আসা স্থানে ফিরত পাঠানো হচ্ছে ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031