যুক্তরাজ্য মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণের মতো ব্যাপক নির্যাতনের ঘটনায় দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়া স্থগিত করেছে ।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে এই সামরিক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষক এবং জীবনের মায়ায় নিজ ভূখন্ড থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ভাষ্যমতে, সেনাসদস্য এবং রাখাইন চরমপন্থী বৌদ্ধরা আরসা বাহিনীর সন্ত্রাসবাদ সম্পর্কে সচেতন করার নামে মুসলমানদের উচ্ছেদ করছে।

এক বিবৃতিতে ব্রিটিশ ওই মুখপাত্র বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে মানবিক সঙ্কট সম্পর্কে অবহিত এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে সামরিক প্রশিক্ষণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

“বর্তামান সংঘাতময় পরিস্থিতি অবসান হওয়া এবং গ্রহণযোগ্য সমাধান হওয়া পর্যন্ত এই স্থাগিতাদেশ বলবত থাকবে।’’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031