সিরিয়ার বেসরকারি লক্ষ্যবস্তুতে বোমা হামলা করে অবকাঠামো ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র ও তার ‘অবৈধ মিত্রদের’কে ক্ষতিপূরণ দিতে হবেদামেস্ক বলেছে,। এছাড়া, আইনগতভাবে তাদেরকে দায়ীও থাকতে হবে।জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা চিঠিতে এ দাবির কথা জানিয়েছে দামেস্ক।জাতিসংঘে নিয়োজিত সিরিয়ার স্থায়ী মিশন গত সপ্তাহে এ চিঠি দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, সিরিয়ার বিরুদ্ধে চালানো মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সিরিয়ার অবকাঠামো ধ্বংসের রাজনৈতিক এবং আইনগত দায়-দায়িত্বও এ জোটের বহন করা উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়।

মার্কিন জোটের কথিত সন্ত্রাস বিরোধী হামলায় নিরীহ শত শত সিরীয় নাগরিক নিহত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এতে বেসামরিক আবাসিক ঘরবাড়িসহ তেল ও গ্যাস ক্ষেত্র মারাত্মকভাবে ধ্বংস হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞায় বাধার মুখে পড়েছে সিরিয়ার অর্থনৈতিক স্থাপনা রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন তৎপরতা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728