ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী বলে মন্তব্য করেছে । এছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় পাশে থাকার ঘোষণাও দিয়েছে তারা। সোমবার নিজস্ব ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কান্ডারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী। যারা বাক-স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদসহ মৌলিক গণতান্ত্রিক অধিকারের চর্চা করে মার্কিন সরকার তাদের পাশে আছে। ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘পিসফুল প্রোটেস্ট বিডি’ অর্থাৎ এতে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন দেয়া হয়েছে। দূতাবাসের টুইট বার্তায়ও ‘পিসফুল প্রোটেস্ট বিডি’ হ্যাশট্যাগ দিয়ে অভিন্ন মেসেজটি প্রকাশ করা হয়েছে। ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031