যুক্তরাষ্ট্রের টেক্সাস সহ অন্যান্য স্থানে ঘূর্ণিঝড় ‘হার্ভে’ আঘাত হেনেছে । ক্যাটেগরি ৪ আকারে এ আঘাতের পর সেখানে জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। দেখা দিয়েছে বিপর্যয় সৃষ্টিকারী বন্যার আশঙ্কা। এক দশকের মধ্যে যুক্তরাষ্টে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তি সম্পন্ন ঘূর্ণিঝড়। স্থানীয় সময় রাত ১০টায় করপাস ক্রিস্টি এলাকায় ঘটনায় সর্বোচ্চ ২০৯ কিলোমিটার বেগে আঘাত হানে এ ঝড়। কয়েকদিন ধরে এ ঝড় টেক্সাস ও লুইজিয়ানা উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্তিমিত হবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে, এর ফলে ভারি বৃষ্টিপাত হবে। দেখা দেবে বন্যা। ঘূণিঝড় হার্ভে যে পথে আঘাত হানছে সেই এলাকায় বসবাস করেন প্রায় ৬০ লাখ মানুষ। এ এলাকাকে বলা হয়, যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারের প্রাণকেন্দ্র। ঘূণিঝড়ের কারণে সেখানে জ্বালানি তেলের ওপর প্রভাব পড়েছে। এরই মধ্যে বেড়ে গেছে দাম। বিভিন্ন এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষমতায় আসার পর এটাই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামনে প্রথম কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ। এ নিয়ে তিনি টুইট করেছেন। তাতে হার্ভে মূল ভূখন্ডে আঘাত হানার আগেই সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আক্রান্ত এলাকা থেকে লোকজনকে আগে থেকেই সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। হাজার হাজার মানুষ বন্যা ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে যারা এমন পূর্বাভাসে পাত্তা দেন নি তারা খাদ্য, জ্বালানি ও বালুর বস্তা জমা করেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
