মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ফিলিপাইনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির একটি সম্ভাব্য চুক্তি অনুমোদন করেছে। সঙ্গে ফিলিপাইনকে দেয়া হবে স্লাইডউইন্ডাআর ও হারপুন মিসাইলও। আলাদা আলাদা তিনটি চুক্তি হতে যাচ্ছে এ নিয়ে। এই চুক্তিগুলোর অধীনে মোট ২.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, ফিলিপাইন অনেক দিন ধরেই নতুন মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা চালিয়ে আসছে। সেই লক্ষ্য পূরণেই যুক্তরাষ্ট্রের থেকে এফ-১৬ বিমান ক্রয় করতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার বিমান বিক্রির বিষয়টি অনুমোদন পায়। পেন্টাগন জানিয়েছে, ফিলিপাইন ১০টি এফ-১৬সি এবং ২টি এফ-১৬ডি যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছে।
এই প্যাকেজের অধীনে বিমান পরিচালনার প্রশিক্ষণও অন্তর্ভুক্ত। তবে অনুমোদন পেলেও এখনো এই চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাছাড়া এখনো দুই পক্ষের দর কষাকষির সুযোগ রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031