সবকিছু মিলিয়ে কোরিয়া উপদ্বীপ অঞ্চলে পরিস্থিতি একটা গুমোট রূপ ধারণ করেছে। সম্ভাব্য সংঘাতের আগুনে ঘি ঢালছে ট্রাম্পের এশিয়া সফরের দুইদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি চিঠি। বার্তা সংস্থা আল জাজিরা বলেছে, ওই চিঠিতে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের রিয়ার এডমিরাল মাইকেল ডুমন্ট উত্তর কোরিয়াকে নিয়ে নানান স্পর্শকাতর পর্যালোচনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি উচ্ছেদ এবং নিরাপদভাবে পরমাণু অস্ত্রসমূহ বাজেয়াপ্ত করতে হলে- সর্বোত্তম পন্থা হচ্ছে স্থলযুদ্ধ। স্থল আক্রমণের মাদ্ধ্যমেই একমাত্র পুরোপুরিভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড সমূলে বিনাশ করা সম্ভব হবে। উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধলে- সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা নিরুপন করতে রিয়ার এডমিরাল মাইকেল ডুমন্টকে অনুরোধ জানান যুক্তরাষ্ট্রের দুইজন কংগ্রেস সদস্য।

 সেই অনুরোধের জবাবে তথ্য উপাত্ত এবং সম্ভাব্য করণীয় সম্বন্ধে বিস্তারিত পরামর্শ দেন ডুমন্ট। কংগ্রেস সদস্যদ্বয়ের একজন টেড লিউ পরে তার ওয়েবসাইটে এ চিঠিটি প্রকাশ করেন।
একদিকে উত্তর কোরিয়ার ক্রমাগত বৈশ্বিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখা, অন্যদিকে এশিয়াতে ট্রাম্পের প্রথম সফর। এশিয়ান মিত্রদের সঙ্গে নিয়ে ট্রাম্প এগিয়ে চলেছেন একটি কঠিন অবস্থানের দিকে। ২৫ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এই প্রথম দক্ষিণ কোরিয়া সফর, জাপানকে সঙ্গে নিয়ে সংলাপের সম্ভাবনা নাকচ করে সমন্বিত পদক্ষেপ নেবার হুমকি- সব কিছু মিলিয়ে কি কোরীয় দ্বীপপুঞ্জে একটি আসন্ন যুদ্ধের দামামা বাজছে? বিশ্ববাসী এখন অধীর আগ্রহে কান পেতে আছে সেই দিকে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031