বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দরের অদূরে ভারতের ১০০ গজ অভ্যন্তরের নদীর ঢালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ।

নিহতের নাম আবদুল জলিল (২৬)। নিহত জলিল হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড়ভাই খলিল মিয়া জানান, আবদুল জলিল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল জলিল। মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ লাশের বর্ণনা অনুযায়ী নিহত ব্যক্তিকে নিজের ছোটভাই জলিল বলে জানান তিনি।

বিজিবির গোবরাকুড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ জানান, গোপন সূত্রে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানা গেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফের চিঠি পেলে তারা ঘটনাস্থলে যাবেন এবং লাশ শনাক্ত হলে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে আনার ব্যবস্থা নেবেন। লাশ পেলে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031