জাতীয়তাবাদী যুবদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে । শুক্রবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি আরামবাগ মোড় থেকে শুরু হয়ে মতিঝিলে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু সহ দলটির নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
