পুলিশ গাজীপুরের টঙ্গীতে রেলওয়ের পরিত্যক্ত একটি ভবনের ভেতর থেকে টঙ্গী থানা যুবলীগ নেতা কামাল হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে খুন করে।

নিহত কামাল রেলওয়ের সাবেক কর্মচারী মরহুম অলিউর রহমানের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের টঙ্গী থানা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন।

এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যার দিকে কে বা কারা রেলওয়ের পরিত্যক্ত ভবনের ভেতর কামাল হোসেনকে পেটের মাঝামাঝি স্থানে একটি ছোঁরা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, ওই ভবনের ভেতরে কামাল হোসেন তার বন্ধুদের নিয়ে প্রায়ই আড্ডা দিতেন। দিনের বেশির ভাগ সময়ই তিনি ওই ভবনে অবস্থান করতেন।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঢাকাটাইমসকে বলেন, ‘এটি একটি নৃশংস খুনের ঘটনা। শিগগির এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728