যুবলীগ নেতার বিরুদ্ধে ঢাকা সাভারের আশুলিয়ায় একটি মার্কেট দখল করতে না পেরে রড ও পাইপ দিয়ে পিটিয়ে এক নারীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত মাকসুদা আক্তারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকালে এ ঘটনায় আহতের ভাই ফারুক হোসেন আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এর আগে সকালে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ফারুক হোসেনের অভিযোগ, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় তাদের মালিকানাধীন ফলের আড়তের একটি মার্কেট দীর্ঘ দিন ধরে দখলের পাঁয়তারা করে আসছিল আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূইয়া। সকালে ওই নারী তার নিজ মার্কেটে গেলে যুবলীগ নেতা মঈনুল, জয়নাল, খলিল, শরীফ, সুমন, আব্দুল হালিমসহ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে তার মার্কেটে গিয়ে অবস্থান নেয়।

এ সময় যুবলীগ নেতা তার বোন মাকসুদাকে আগে করা মামলা তুলে নেয়াসহ মার্কেট ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। এক পর্যায়ে যুবলীগ নেতা মঈনুল ও তার লোকজন রড ও পাইপ দিয়ে মাকসুদাকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়।

আহত মাকসুদা বলেন, বেশকিছু দিন যাবৎ তার মার্কেট দখল করার জন্য পাঁয়তারা করে আসছে। এ নিয়ে তিনি ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলাও করেছেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তারও করে।

এ ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভুইয়া বলেন, ওই মহিলা আমার মার্কেটের সামনে এসে নিজের লোকজন দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে যায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে থাকতে পারে।

তবে থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় তার যুবলীগ নেতার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মার্কেট মালিকের ভাই থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031