পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান মামলার শুনানির হাজিরা দিতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আজ মঙ্গলবার হাজির হয়েছিলেন । এরপর হুট করেই আদালত প্রাঙ্গণ থেকে ইমরান খানকে হেফাজতে নেন দেশটি আধাসামরিক রেঞ্জার্সের সদস্যরা। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক। খবর ডন ও জিও নিউজের।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদ পুলিশের প্রধান, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে ১৫ মিনিটের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আইএইচসি-এর প্রধান বিচারক আমির ফারুক।

আমির ফারুক জানান, তিনি সংযম দেখাচ্ছেন এবং সতর্ক করে বলেছেন, ইসলামাবাদ পুলিশের প্রধান আদালতে হাজির না হলে তিনি প্রধানমন্ত্রীকে তলব করবেন।
কড়া নিরাপত্তার মাঝে ইমরান খানকে তুলে নেওয়া হয়

ফারুক আরও বলেছেন, আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় তিনি গ্রেপ্তার হলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইএইচসি-এর গেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যে আধাসামরিক বাহিনীর দল ও সাঁজোয়া বাহিনীর গাড়ি তার পেছন পেছন যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এরপর কড়া নিরাপত্তায় ইমরানকে আকস্মিক তুলে নেওয়া হয় এবং সাঁজোয়া যান দিয়ে আদালতের গেট বন্ধ করে দেওয়া হয়।

এদিকে জিও নিউজ বলছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন। খবরে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস সদস্যরা হেফাজতে নিয়েছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930