জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী । দিনটি পালনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা ধানমন্ডি-৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
এদিন পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠান চলা পর্যন্ত ধানমন্ডি-২৭ নম্বর সড়কের পূর্ব পাশ থেকে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমন্ডি ২নং রোড ক্রসিং পর্যন্ত (মিরপুর রোড) বন্ধ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়াও, গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত যানবাহনকে মানিক মিয়া এভিনিউ থেকে বামে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে, নিউমার্কেটমুখী যানবাহনকে ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব পাশ থেকে ২৭ নম্বর রোড পশ্চিম পাশ হয়ে সাত মসজিদ রোড- ধানমন্ডি-২ নম্বর রোড, সিটি কলেজ হয়ে সায়েন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেয়া করতে হবে। শাহবাগ বা নিউমার্কেট হতে সায়েন্স ল্যাবরেটরির দিকে আগত গাবতলী ও এয়ারপোর্টগামী গণপরিবহনসমূহ ধানমন্ডি-২ নম্বর রোড হয়ে জিগাতলা-সাত মসজিদ রোড- ধানমন্ডি-২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে ২৭ নম্বর রোড পূর্ব মাথা হয়ে যাবে।
