আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কবে নাগাদ রদবদল হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে বলে জানিয়েছেন । আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, কাকে মন্ত্রী রাখবেন, কাকে বাদ দেবেন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এখানে আমাদের কারও কিছু বলার নেই। তবে একটা রদবদল বোধ হয় হতে পারে। হওয়াটা স্বাভাবিক। সেটা কোন সময় হবে, কী হবে সেটা আমি ঠিক জানি না। এসময় তিনি বলেন, উপপ্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব। এটার কোনো বাস্তবতা নেই। এ ধরনের কোনো চিন্তা-ভাবনা নেই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের অবস্থান এখন অনেক উচ্চতায়। এখানে বাইরের শক্তি চাপ দিয়ে কিছু করবে, সে দিন চলে গেছে। বাংলাদেশ সে জায়গা অতিক্রম করে অনেক দূর এগিয়ে এসেছে। আমাদের এখানে যদি অপজিশনের (বিরোধী দল) সঙ্গে সমস্যা হয়, সেটাও আমরা দেখব। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক নাক গলানোর অবশ্যই আমরা বিরোধিতা করি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728