বলিউড আর ক্রিকেট। এই দুই জগত যেন একে অপরের পরিপূরক। বিশেষ করে প্রেমের স¤পর্ক গড়ার ক্ষেত্রে এর উদাহরণের কোন অভাব নেই। বিরাট কোহালি আর অনুষ্কা শর্মার স¤পর্ক। তারও আগে মনসুর আলি খান পটৌডি ও শর্মিলা ঠাকুরের স¤পর্ক যেন সেদিকেই ইঙ্গিত দেয়।

আর এবার নাম উঠে আসলো ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর। ব্যাট কিংবা বল দিয়ে প্রতিপক্ষকে অনেক বার ঘায়েল করলেও এবার যেন নিজেই হয়ে গিয়েছেন ক্লিন বোল্ড। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী নাকি চুটিয়ে প্রেম করছেন বলিউডের অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে। বলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে যে, ৫৬ বছর বয়সী রবি নাকি ৩৬ বছর বয়সী নিমরতের গুগলিতে ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন। এখন টিনসেল টাউনে কান পাতলেই শোনা যায়, ‘এয়ারলিফ্ট’ অভিনেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডারের স¤পর্কের কথা।

স্ত্রী ঋতুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ১০ বছর কেটে গেছে। তবে বিগত দুবছর ধরে নাকি ‘লাঞ্চবক্স’ নায়িকা নিমরতের সঙ্গেই সম্পর্ক গড়েছেন। তবে দুজনের কেউই নাকি এখনও প্রকাশ্যে আনতে চাইছেন না এই স¤পর্কের বিষয়। আরও খানিকটা সময় নিচ্ছেন দুজনেই। বছর তিনেক আগে একটি অটোমোবাইল সংস্থার হয়ে বেশ কয়েকটি গাড়ির বিজ্ঞাপনে এক সঙ্গে কাজ করার সময় স¤পর্কের বীজটা তখনই পোঁতা হয়। সম্প্রতি দুজনে ফের এক সঙ্গে শুটিং করলেন।

তবে এর আগেও বলিউড অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে রবি শাস্ত্রীর। আশির দশকে রবির সঙ্গে অমৃতা সিংহের স¤পর্কের কথা শোনা যেতো। পরবর্তীতে দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031