রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য থেকে ফেরার পথে গুলিবর্ষণ করে ইউপিডিএফের পাঁচ নেতাকর্মীকে হত্যার ঘটনায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুরে নানিয়াচরের বেতছড়ি নামক স্থানে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ইউপিডিএফ’র একাংশের নেতা তপন বর্মাসহ নিহত হয় ৫ জন। গুলিবিদ্ধ হয় আরো ৯ জন।

সন্ত্রাসীদের গুলিতে নিহতরা হলেন- ইউপিডিএফের সংস্কার গ্রুপের প্রধান তপন জ্যোতি চাকমা বর্মা, সুজন চাকমা, টনক চাকমা ও রাসেল চাকমা। এদের সবাইকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানোর কথা জানান এমএন লারমা গ্রুপের সিনিয়র নেতা সুদর্শন চাকমা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031