হাইকোর্ট রাজধানীতে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন দুই দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে । একইসঙ্গে এসব হর্ন আমদানি বন্ধ ও বাজারে থাকা হর্ন জব্দের আদেশও দেয়া হয়েছে।

হাইড্রোলিক হর্ন নিয়ে একটি রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রিটে বলা হয়েছে, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।

আরও আসছে…

 

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728