rana1-jugantor__116361

ঢাকা ১৩ জুন : আদালত রানা প্লাজার ভবন ধস ট্র্যাজেডির হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে আগামী ১৮ জুলাই চার্জ শুনানির নতুন তারিখ ধার্য করেছে ।

আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান নতুন এই তারিখ ধার্য করেন।

শুনানিকালে সোহেল রানার জামিনের প্রার্থনা করা হয়। শুনানি শেষে বিচারক তা নাকচ করেন।

শুনানির সময় সোহেল রানাসহ কারাগারে থাকা ছয় আসামি আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ২৩ আসামি আদালতে হাজির হন।

মামলাটিতে এখনো পলাতক ১২ আসামি পলাতক রয়েছেন। তারা হলেন, সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাভার পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, নান্টু কন্ট্রাকটার, উপ-প্রধান পরিদর্শক বেলায়েত হোসেন, ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, মো. শফিকুল ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, আব্দুল মজিদ, নয়ন মিয়া ও মো. ইউসুফ আলী।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা নামক ভবন ধসে এক হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যায়। সে হিসেবে নিহত হয় এক হাজার ১৩৬ জন। অন্যদিকে আহত হয় এক হাজার ১৭০ জন। মৃত উদ্ধারকৃতদের মধ্যে ৮৪৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষার নমুনা রেখে ২৯১ জনের অসনাক্তকৃত লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে ৭৮ জন।

ওই ঘটনার হত্যা মামলায় ২০১৫ সালের ১ জুন রানা, রানার বাবা-মাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728