আলোচিত ‘গডম্যান’ খ্যাত গুরমিত রাম রহিম । তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার ডেরায় বসবাস করা প্রায় ৪০০জন পুরুষের অন্ডকোষ জোরপূর্বক কেটে দেন পঞ্চকুলার সিবিআই আদালত থেকে বহুল জামিন পেলেন । এমন গুরুতর অভিযোগের মামলার ভার অর্পণ করা হয় সিবিআইকে। জিনিউজের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সেই মামলায় জামিন মঞ্জুর করা হয় ‘সাচ্চা সউদা’ ডেরা প্রধান রাম রহিমের।

গত ২৩শে আগস্ট সিবিআইয়ের স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাম রহিমের জামিনের আবেদন খারিজ করলে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাম রহিম আবেদন জানান সিবিআই বিচারক জগদীপ সিংয়ের কাছে। তখন ৪০০জন পুরুষের অ-কোষ কেটে ফেলার অভিযোগের মামলা থেকে তিনি জামিন পান।

তবে এ মামলায় জামিন পেলেও জেল থেকে রেহাই পাবেন না রাম রহিম। কারণ, তার বিরুদ্ধে ডেরার দুই শিষ্যকে ধর্ষণ করারও অভিযোগ রয়েছে। আর এ অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ২০ বছর কারাদ-ের শাস্তি দিয়েছে।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930