রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে ৭১ জন আরোহী নিয়ে । মস্কো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আগুনোভো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। খবর বিবিসি।

জরুরি সেবা সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে মস্কো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এর কয়েক মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ৭১ জন আরোহীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। আরোহীদের মধ্যে যাত্রী ৬৫ জন ও ক্রু ৬ জন ছিলেন।

রাশিয়ার পরিবহনমন্ত্রী মাকসিম সকোলভ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031