jaki_117322

ঢাকা ২০ জুন :নৌকা ডুবে কমপক্ষে ১৪ শিশুর মৃত্যু হয়েছে রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক উত্তাল হ্রদে । তারা গ্রীষ্মকালীন একটি শিবিরে অংশ নিয়েছিল। রবিবার তদন্ত কর্মকর্তারা একথা জানান।

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকিন জানান, ফিনল্যান্ড সীমান্তবর্তী সিয়ামোজারো হ্রদে রাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তারা ১৪ শিশুর লাশের পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ করেছেন। এরা ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কেউ প্রাপ্ত বয়স্ক ছিল না। এ মর্মান্তিক ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শিবিরের চার সদস্যকে আটক করা হয়েছে।

রাশিয়ার শিশু অধিকার রক্ষা সংস্থার পাভেল আস্তাকভকে বলেন, ‘ওই শিশুরা লাইফ জ্যাকেট পরা ছিল না বলে ধারণা করা হচ্ছে। তারা ওই হ্রদের পাশে গ্রীষ্মকালীন একটি শিবিরে অংশ নিয়েছিল।’

রাশিয়ার জরুরী মন্ত্রণালয় জানায়, দুইটি নৌকা করে শিশুরা যাওয়ার সময় তারা রাতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে। এ ঘটনায় উদ্ধারকর্মীরা প্রায় ৩০ জনকে রক্ষা করে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টুইটার বার্তায় বলেন, এ ঘটনায় প্রাণ হারানো শিশুদের ১০ জন মস্কো থেকে সেখানে গিয়েছিল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930