রাশিয়ার ট্যাংকার জাতিসংঘের অবরোধ উপেক্ষা করে উত্তর কোরিয়াকে গোপনে জ্বালানি সরবরাহ করেছে। গত কয়েক মাসে কমপক্ষে তিন বার এমন ঘটনা ঘটিয়েছে রাশিয়া। পশ্চিম ইউরোপিয়ান নিরাপত্তা বিষয়ক সিনিয়র দু’টি সূত্রকে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, এর মধ্য দিয়ে একঘরে হয়ে থাকা কমিউনিস্ট উত্তর কোরিয়ার অর্থনীতির প্রাণশক্তিকে চাঙ্গা করা হয়েছে। ওই নিরাপত্তা সূত্রগুলো বলেছেন, এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতা সম্পন্ন রাশিয়া জাতিসংঘেরই অবরোধ লঙ্ঘন করেছে। বিশ্বে তেল রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় সর্ববৃহৎ দেশ রাশিয়া।

উত্তর কোরিয়ার নৌজাহাজের কাছে রাশিয়া তেল সরবরাহ করেছে অক্টোবরে ও নভেম্বরে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সেপ্টেম্বরে রিপোর্ট করে যে, উত্তর কোরিয়ার জাহাজ রাশিয়া থেকে নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এর পরেই তেল সরবরাহের এ ঘটনা ঘটে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031