রাশিয়া ফের বিমান হামলা শুরু করেছে ইউক্রেনের মারিউপোলের ইস্পাত কারখানা আজভস্তাল লক্ষ্য করে । ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেস্কি অ্যারেস্তোভিচ এই অভিযোগ করেন।

দেশটির জাতীয় টেলিভিশনে এক বক্তব্যে তিনি বলেন, রুশ বাহিনী ইস্পাত কারখানা ধ্বংসের চেষ্টা করছে। তারা সেখানকার প্রতিরোধকারী ইউক্রেনীয় সেনাদের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে।

এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুর কাছ থেকে মারিউপোলের হালনাগাদ তথ্য (আপডেট) নেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, মারিউপোলের সব অঞ্চল দখল করা হয়েছে শুধুমাত্র আজভস্তালের ইস্পাত কারখানা ছাড়া।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031