সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ভাস্কর্য নিয়ে সমালোচনা করার কারণে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন । রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরারব এই আবেদন করা হয়। মো. ইশান মাহমুদ বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৬ ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আমলে নেয়ার পূর্বশর্ত হিসেবে সরকারের অনুমোদন প্রয়োজন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর আবেদন করা হয়েছে।
