pm11_

ঢাকা : বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যায়  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি তাঁর সদ্য সমাপ্ত ভূটান সফরের বিভিন্ন দিক নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এ যোগদানের জন্য ১৭ থেকে ২১ মে পর্যন্ত বুলগেরিয়া সফর করেন। তিনি জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদানের জন্য ২৬ থেকে ৩০ মে পর্যন্ত জাপান সফর করেন। তাছাড়া তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে ৫ দিনের সফরে ৩ জুন সৌদি আরব সফর করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভুটানের রাজা জিগমে খিসার নামগায়েল ওয়াংচুকের আমন্ত্রণে ১ থেকে ৪ জুলাই পর্যন্ত ভুটান সফর করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031