পুলিশ চার দিনের রিমান্ডে নিয়েছে নিখোঁজের চার মাস পর গ্রেপ্তার ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে  ।

শুক্রবার রাতে বাড্ডার শাহজাদপুর থেকে আমিনুরকে গ্রেপ্তারের পর শনিবার তাকে ঢাকা মুখ্য মহানগর (সিএমএম) হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে ২০১৫ সালে নৌ-পরিবহনমন্ত্রীর মিছিলে হামলার ঘটনায় গুলশান থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমা নিক্ষেপ করেন।

এ ঘটনায় করা মামলায় শুক্রবার রাতে তাকে রাজধানীর শাহজাদপুর সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওইদিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন তিনি। এতদিন তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031