সামলা আক্তার নামে একজন রোহিঙ্গা নারী আটক হয়েছেন খুলনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে। সোমবার পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হলেও সঙ্গে থাকা পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীকে সোনাডাঙ্গা মডেল থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন।

এদিকে চলতি বছরের ৪ জানুয়ারি ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত একটি নাগরিক সনদপত্র পাওয়া গেছে রোহিঙ্গা নারীর কাছে। একজন রোহিঙ্গাকে ইউপি চেয়ারম্যান কীভাবে নাগরিক সনদ দিলেন- তা খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া রোহিঙ্গা নারীকে উখিয়া ক্যাম্প থেকে খুলনায় নিয়ে আসা চক্রের সন্ধানও চালাচ্ছেন তারা।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728