প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকছে বলে ।সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের সভার ফাঁকে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান।
শহীদুল হক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, কীভাবে রোহিঙ্গা সংকট সমাধান করা যায় তা যুক্তরাষ্ট্র দেখবে।’বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে তাও ট্রাম্প জানতে চান। এ সময় শেখ হাসিনা ‘ভাল করছে’ বললে ট্রাম্প সন্তোষ প্রকাশ করেন বলে শহীদুল হক জানান।
জাতিসংঘের সংস্কার বিষয়ে উচ্চপর্যায়ের সভার পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ওই পার্শ্ববৈঠক হয় শেখ হাসিনার।
