বল্লালবাড়িতে মঙ্গলবার দুপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের। এ সময় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধসহ র‌্যাবের ৫ জন আহত হয়েছে। আহত র‌্যাব সদস্য মোবারক হোসেন ও শাফায়েত হোসেনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি ৩ সদস্যকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। র‌্যাব ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। নিহত ল্যাংড়া খসরু (৩৫) ও কানা সুমন (৩৫)’র বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও মাদকসহ অন্তত ১০টি করে মামলা রয়েছে।

সিপিসি-১, মুন্সীগঞ্জ র‌্যাব-১১ ক্যাম্পের কমান্ডর পুলিশ সুপার (এসপি) এনায়েত হোসেন মান্নান জানান, তাদের আটকের জন্য খোঁজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বল্লালবাড়ি এলাকায় আগে থেকেই র‌্যাব সদস্যরা ওঁৎ পেতে ছিল। দুপুরে একটি প্রাইভেটকার দিয়ে ল্যাংড়া খসরু ও কানা সুমন বল্লালবাড়ি সড়কে পৌঁছে।

এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে দুই সন্ত্রাসী গুলি ছুঁড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এতে র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে ল্যাংড়া খসরু ও কানা সুমনও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ল্যাংড়া খসরু বল্লালবাড়ি গ্রামের সুরুজ মাদবর ও কানা সুমন মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031