চালকের আসনে বসে এক সৌদি নারীর র‍্যাপ সঙ্গীত নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত ২৪ জুন সৌদিতে গাড়ির চালানোর অনুমতি পেয়েছেন নারীরা। তারপর থেকে এর পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা হচ্ছে।

জানা গেছে, সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার দিনই চালকের আসনে বসে একটি র‍্যাপ সঙ্গীত গেয়ে তার ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেশটির গায়িকা লিসা। গানের কথা এরকম- ‘আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই…আমার সাথে রয়েছে ড্রাইভিং লাইসেন্স।’

একটি হুন্দাই গাড়ির চালকের আসনে বসে এই র‍্যাপ সঙ্গীত রেকর্ড করেন তিনি। তারপর তা আপলোড করেন ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। খবর বিবিসির।

লিসা’র ওই মিউজিক ভিডিও এই কদিনে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সৌদি র‍্যাপার গাড়ি চালাচ্ছেন, অ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন এবং সেই সাথে উচ্ছ্বল ভঙ্গিতে গান গেয়ে চলেছেন। তিনি বলছেন, ‘আমি রসিকতা করছিনা, অমি আজ গাড়ি চালাতে পারি। স্টিয়ারিং আমার পায়ের নিচে পেডাল আর আমার আবায়ার ওপর দিয়ে সিট বেল্ট.. ।’

লিসা তার গান শেষ করেছেন অন্য পথচারীদের লিফট দেওয়ার প্রস্তাবের সাথে। কিন্তু সাবধান করেছেন, ‘খবরদার জোরে দরজা বন্ধ করো না, আমি তাহলে তোমাকে সিটবেল্ট দিয়ে বেঁধে ফেলবো।’

লিসার এমন ভিডিও নিয়ে দেশটিতে নানা আলোচনা সমালোচনা চলছে। কেউ কেউ নারীদের এতটা স্বাধীনতা দেয়ার পক্ষপাতি নয়। আবার কেউ কেউ বলেছে এটার মাধ্যমে সে আনন্দটুকু প্রকাশ করতে চেয়েছে এতে দোষের কি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031