মুভমেন্ট পাস নেয়ার হিড়িক পড়েছে লকডাউনে বাইরে যেতে । মঙ্গলবার দুপুরে আইজিপি ড. বেনজীর আহমেদ মুভমেন্ট পাসের অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৬ লাখ মানুষ অ্যাপটিতে আবেদন করেছে। এরমধ্যে রেজিষ্ট্রেশন করতে পেরেছে ৬০ হাজার মানুষ। এই সময় পর্যন্ত ৩০ হাজার পাস ইস্যু করা হয়েছে বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে।

আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া আট দিনের লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ বিশেষ এই অ্যাপ চালু করেছে। অ্যাপটি উদ্বোধনের পর প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। পরে এটি আরো দ্রুত বাড়তে থাকে। বিকালের দিকে অতিরিক্ত চাপের কারণে অ্যাপটিতে অনেকে প্রবেশ করতে পারছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না।’ অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031