দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটির বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আগামী দুইদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ (সোমবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিট।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728