অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে ছোট আকারের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে । ঢাকা সদরঘাটে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ফারহার-৪ নামের একটি লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় কর্তৃপক্ষ ওই রুটের সব লঞ্চের যাত্রা বাতিল করেছে। নৌ বন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকলে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ রাখার নিয়ম। এই জন্য সারা দেশে ছোট লঞ্চ না চালাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় কোনো ধরনের লঞ্চ চলবে না বলে জানান তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
