বাংলাদেশ বিমানের লন্ডনগামী শেষ ফ্লাইট ঢাকা ২৯৮ যাত্রী নিয়ে । করোনা ভাইরাস কোভিড-১৯ এর ঝুঁকি বিবেচনায় ২৯ শে মার্চের পর আগামী এক সপ্তাহ ওই রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি মূল্যায়নে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল প্রতিনিধিরা জানিয়েছেন। বিমানের হজরত শাহ জালাল আন্তর্জাতিক এর ম্যানেজার জানিয়েছেন- সম্ভাব্য সর্বশেষ লন্ডন ফ্লাইটে একটা সিটও খালি নেই।

বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকরা ছাড়াও ওই ফ্লাইটে বাংলাদেশে কর্মরত বৃটিশরা ফিরছেন বলে জানান তিনি। উল্লেখ্য, বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে দেশটির ঢাকাস্থ হাই কমিশন।হাই কমিশনের ফেসবুক পেজে প্রচারিত এক বার্তায় ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি’ শীর্ষক এক বার্তায় হাই কমিশন বলে, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচ্যাস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপ ডেস্ক দেখভালের দায়িত্বপাপ্ত এক কর্মকর্তা বলেন, আপাতত এটাই বৃটেনে বা ইউরোপে বিমানেন শেষ ফ্লাইট।

তাই এতে বৃটিশ তথা ইউরোপের নাগরিকদের ফিরে যাওয়ার সূযোগ গ্রহণ করা খুবই স্বাভাবিক। তবে ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার্ড ফ্লাইটেও যেতে পারেন, ঢাকা সেই সূযোগ ওপেন রাখছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031