দুই যাত্রী নিহত হয়েছেন চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার মোড়ে মালবাহী লরিচাপায় সিএনজি অটোরিকশার । আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি হচ্ছেন-রাজু মিয়া (৪০) ও মনির হোসেন (৪৫)। উভয়ের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায় বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি কেএম নুরুল হুদা।

ওসি কেএম নুরুল হুদা জানান, আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ইপিজেড থানার মোড়ে ঢাকা হোটেলের সামনে বন্দরমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা লরির নিচে চাপা পড়ে। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজহ হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031