লিটন দাস তামিম ইকবালের পর সাজঘরে ফিরলেন। ইনিংসের ১১তম ওভারে আন্দিল ফেহলাওয়েওর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। তার ব্যক্তিগত সংগ্রহ ১৪ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান।

এর আগে ইনিংসের অষ্টম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম ইকবাল। ফেরার আগে তিনি করেন ২৩ রান।

পার্লে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৫৩ রান করে।

দলের পক্ষে এবি ডি ভিলিয়ার্স ১৭৬, হাশিম আমলা ৮৫, কুইন্টন ডি কক ৪৬ ও জেপি ডুমিনি ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন চারটি ও সাকিব আল হাসান দুইটি করে উইকেট নেন। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031