মো. আব্দুল হামিদ বাংলাদেশের ২১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরিন শারমিন চৌধুরি তাকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্যরা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে ১৭ জন ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930