মানুষ মাত্রই ভুল করে ‘আমি একজন মানুষ । যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করে দেবেন। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিকভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।’

সপরিবারে গতকাল শনিবার হজে যাওয়ার আগের রাতে এক ভিডিও বার্তায় এভাবেই সবার কাছে ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সহিহভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মনপ্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। হজ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি।’

তিনি বলেন, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন। উনি যে স্বপ্ন দেখেছেন, তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোনো গরিব মানুষ না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার ওপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্নপূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ শেষে বেঁচে ফিরি তাহলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031