এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ছাড়ার প্রায় ২ ঘণ্টা পরে ফিরে এসেছে ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে শারজাহগামী ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে।

তিনি বলেন,’ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। এটি পরে ফিরে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।’

গ্রুপ ক্যাপ্টেন তসলিম আরও বলেন, ‘সমস্যা দেখে দেওয়ার পর পাইলট রিস্ক নেননি। তাই উড়োজাহাজটিকে ফিরিয়ে এনেছেন। এটি এখন বিমানবন্দরেই আছে। ল্যান্ড করার পর এয়ারপোর্টে থেকে টো করে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031