ফাইল ছবি

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে শুল্ক কর্তৃপক্ষ এই স্বর্ণবার উদ্ধার করে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানটির কার্গোতে গার্মেন্টস পণ্য হিসেবে আনা একটি পণ্যের চালান আটক করে শুল্ক কর্তৃপক্ষ। পরে চালানটি তল্লাশি করে ১ কেজি ওজনের ১৩টি ও ১শ’ গ্রাম ওজনের ৫টি স্বর্ণবার এবং স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসব স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি ১৬ লাখ টাকা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728