শিক্ষাখাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, গত বছর শিক্ষাখাতে মোট বাজেটের ১১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছিল। এ বছর তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। বর্তমান শিক্ষাখাতে এই বাজেট যথেষ্ট নয়। শনিবার ব্যানবেইসের নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর বাজেটের আকার অনেক বড়। সুতারাং অর্থ বৃদ্ধি পেয়েছে। এ অর্থ দিয়েই পরিকল্পিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে তা দিয়ে আধুনিক উন্নতমানের দেশগড়া সম্ভব নয়, দরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। এই জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশ আগের অবস্থানে নেই, অনেক এগিয়ে গেছে। তাই বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সকলকে নিজ নিজ স্থানে নিজের মেধা-মনন দিয়ে দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, ব্যানবেইসের পরিচালক ফসিউল্লাহ্।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728